জামিল আহমেদ, লন্ডন থেকে
১০ মার্চ ২০২৫

মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (MCA) Southend শাখার উদ্যোগে সংগঠনের শুভাকাঙ্ক্ষী এবং সদস্যদের সম্মানার্থে Bombay Blues রেস্তোরাঁয় এক ইফতার পার্টির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে রমজান মাসের পবিত্রতা এবং মুসলিম সম্প্রদায়ের ঐক্য ও সংহতির বার্তা ফুটে উঠেছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন MCA Southend শাখার সেক্রেটারি রেজাউল আজিজ, এবং সভাপতিত্ব করেন আবুল হাসনাত চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস প্রদান করেন MCA Southend এর তারাবিয়া সেক্রেটারি হাসানুল বান্না। এরপর রমজান মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করেন প্রধান আলোচক ইমাম হাফিজ সাইদুর রহমান। তিনি রমজানের আধ্যাত্মিক ও সামাজিক তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে MCA Southend এর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনের বাইতুল মাল সম্পাদক আলি আহমেদ, দায়িত্বশীল আব্দুল বাসেত, আবুল বাশার চৌধুরীসহ অন্যান্য সদস্যরা তাদের ভূমিকা ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে Essex ইউনিভার্সিটির প্রফেসর ড. শামসুল করিম, Basildon হাসপাতালের কনসালটেন্ট ড. আজাদ, Belfair Academy এর শিক্ষক মুসাব্বির দেওয়ান, একাউন্টেন্ট জসিম আহমেদ, মিডিয়া ব্যক্তিত্ব মুজাহিদুল ইসলাম রিয়াজ, কমিউনিটি লিডার ফয়সাল চৌধুরী, বেলাল হোসেন ও জামিল আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এই ইফতার পার্টি মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করেছে এবং রমজানের পবিত্রতা ও আধ্যাত্মিকতা উপলব্ধির সুযোগ সৃষ্টি করেছে।
