প্রকাশ: ২১:১৩, রবিবার, ২৫ মে, ২০২৫

২২ মে ২০২৪, বৃহস্পতিবার – সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে মত বিনিময় সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির বিপুল সংখ্যক সদস্যের সক্রিয় অংশগ্রহণে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফারুক আহমদ এবং শিক্ষানুরাগী কমিউনিটি নেতা মোহাম্মদ ফারুক মিয়ার যৌথ সভাপতিত্বে, ওমর মেহেদি রুনু ও আব্দুল বারী এর গতিশীল উপস্থাপনায় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্সিয়াল সদস্য আব্দুর রব গাজী।
দিকনির্দেশনামূলক বক্তব্য:
সংগঠনের অ্যাডভাইজারবৃন্দ ও জ্যেষ্ঠ সদস্যগণ আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন, এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন: মতিউর রহমান খোকন, আলহাজ্ব মোস্তফা আলী, সিরাজুল হক, হাফেজ আব্দুর রশিদ তালুকদার, আরশ আলী, ইকবাল হোসেন তালুকদার, তারা মিয়া, বশির মিয়া, হুসাইন আহমেদ তালুকদার,
কার্যনির্বাহী পরিষদের সদস্যদের বক্তব্য:
সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যগণ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও মতামত তুলে ধরেন। বক্তব্য রাখেন: আব্দুল হক, কয়ছর মিয়া , ফয়জুল হক জুয়েল, জামিল আহমেদ, সৈয়দ রব্বানী, সাংবাদিক মোহাম্মদ ইকবাল , আসাদ মালিক, সাজিদুর রহমান, আকিক মিয়া, হামিদুর রহমান, কোহিনুর আহমেদ, আলী হোসেন, লোকমান তালুকদার, রিয়াদ আহমেদ, ফটিক মিয়া, জুবায়ের আহমেদ, মতিন মিয়া, জুবায়ের, মুজাহিদ মিয়া সহ প্রমূখ্য।
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে:
১. আগামী জুলাই মাসে একটি অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২. সার্কেল ২৫-এর বিশিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করে সম্মাননা স্বীকৃতি প্রদান । অনুষ্ঠানের রূপরেখা প্রস্তুত করা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথিদের আমন্ত্রণ পাঠানো, বাজেট, ব্যবস্থাপনা, খাবার, সাজসজ্জা, সাউন্ড সিস্টেম ইত্যাদি। সিদ্ধান্তগুলির সফল বাস্তবায়নের জন্য সহযোগিতা অপরিহার্য বলে বক্তারা ব্যক্ত করেন।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য–মিশন ও ভিশন:
সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য হলো:-
শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, কারিগরি শিক্ষা ও যুব উন্নয়ন
গ্রামীণ পর্যায়ে মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি
প্রাকৃতিক দুর্যোগ বা সংকটকালীন ত্রাণ তৎপরতা,
স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা, নারী উন্নয়ন ও শিশু কল্যাণ.
তরুণদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং সুযোগ সৃষ্টি.
এই সভার মাধ্যমে সংগঠনটি একটি ঐক্যবদ্ধ ও গতিশীল পদক্ষেপ নিয়েছে, যা এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সম্পন্ন করা হয়।
