আপডেট: , শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

রিপোর্ট: জামিল আহমেদ. গত ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাজ্যের বার্মিংহামের হিলটন মানার বেনকুইটিং হলে অনুষ্ঠিত হয়ে গেল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে-এর অভিষেক অনুষ্ঠান এবং “পঁচিশের আলো” ম্যাগাজিনের প্রকাশনা উৎসব। এই ঐতিহাসিক আয়োজন যুক্তরাজ্য বসবাসরত জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ২৫ নং সার্কেলের বিশিষ্ট কমিউনিটি নেতা, সমাজসেবক এবং স্থানীয় প্রবাসীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিশিষ্ট কমিউনিটি নেতা শেখ ফারুক আহমদ ও সমাজসেবক শিক্ষা অনুরাগী মোহাম্মদ ফারুক মিয়ার যৌথ সভাপতিত্বে, ওমর মেহেদি রুনু, ইকবাল হোসেন ও আব্দুল বারীর দক্ষ প্রাণবন্ত উপস্থাপনায় অত্র এলাকার যুক্তরাজ্য প্রবাসীদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।



প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টের সদস্য এম ফয়সল চৌধুরী এমবিই। চিফ গেস্ট : সাবেক উপজেলা চেয়ারম্যান রোটারিয়ান আলহাজ্ব আতাউর রহমান, অনিবার্য কারণবশত যুক্তরাজ্যে আসতে না পারায় সুদূর বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক কে এম আবু তাহের চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্টের সেক্রেটারি জেনারেল খসরু খান, ও সহ-সভাপতি ফিরুজ খান,সান্ডারল্যান্ড বাংলাদেশি কমিউনিটি সেন্টারের চেয়ারম্যান সৈয়দ মুসাদ্দিক আহমেদ, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও গীতিকার-সুরকার সৈয়দ দুলাল আহমেদ, সৈয়দপুর শামসিয়া সমিতির সভাপতি সৈয়দ জিল্লুল হক, বাংলাদেশ কমিউনিটি সেন্টারের ভাইস চেয়ারম্যান সৈয়দ সাজ্জাদ মিয়া ও আতাউর রহমান, স্পোর্টস সেক্রেটারি সৈয়দ মুয়াজ্জিল আলী, কিডারমিনস্টার জামে মসজিদের চেয়ারম্যান খালিস মিয়া, ট্রেজারার সৈয়দ মুজাক্কির ইসলাম, সৈয়দপুর শামসিয়া সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ সফর আলী, ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ শহীদ আহমেদ, ফারুক আহমেদ চৌধুরী চেয়ারম্যান: কাবা ফাউন্ডেশন, মোঃ আবদুর রব সচিব উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণরূপে কার্যকর করার জন্য প্রচারণা কমিটি। মোঃ কামাল আহমেদ ব্যবসায়ী সহ প্রবাসী বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। এবং সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বৃহৎ কার্যক্রম দেখে প্রশংসা করেন। বক্তব্য রাখেন সংগঠনের অ্যাডভাইজার, প্রেসিডেন্সিয়াল মেম্বার, ট্রেজারার, সাংগঠনিক, অন্যান্য সদস্যরা,
উল্লেখ্য গত ২৫ এপ্রিল ২০২৫ -এ প্রতিষ্ঠিত এই সংগঠন সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ১১টি গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত একটি সামাজিক-সাংস্কৃতিক ও উন্নয়নমূলক প্ল্যাটফর্ম ।





সংগঠনের কার্যকরী পরিষদ সদস্যরা অঙ্গীকার করেন এবং লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন –যেমন
✅ শিক্ষার আলো ছড়ানো:দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ, ও ডিজিটাল শিক্ষার প্রসার।
✅ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ:মেডিকেল ক্যাম্প, ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম।
✅ যুবশক্তির বিকাশ:কারিগরি প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা তৈরির কর্মশালা।
✅ সম্প্রীতির বন্ধন: ধর্ম-বর্ণ নির্বিশেষে সাংস্কৃতিক উৎসব ও ক্রীড়া আয়োজন।
✅ দুর্যোগ মোকাবিলা: বন্যা প্রতিরোধ, ত্রাণ বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় এগিয়ে আসা।

প্রত্যাশা
স্থানীয় জনগণ আশা করেন যে, সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও পরিবেশ, বৃক্ষরোপনে টেকসই ভূমিকা রাখবে। তবে, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে শুধুই “মানবসেবা”-কে আদর্শ হিসেবে ধারণ করলেই সার্কেল ২৫ এর জন্য একটি রোল মডেল হয়ে উঠতে পারে। এজন্য প্রয়োজন:
🔹 সুষ্ঠু নেতৃত্ব ও স্বচ্ছ ব্যবস্থাপনা,
🔹 তরুণদের অংশগ্রহণ ও উদ্যোগী চিন্তা,
🔹 স্থানীয়-প্রবাসীর সমন্বিত প্রচেষ্টা।
সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কেবল একটি সংগঠন নয়—এটি সমষ্টির স্বপ্ন, ঐক্যের প্রতীক। এই যাত্রায় আপনারাও যুক্ত থাকুন, কারণ “অন্ধকারে আলো জ্বালাতে একটিই মোমবাতি যথেষ্ট, কিন্তু সমষ্টির আলোয় উদ্ভাসিত হয় গোটা পৃথিবী!”
🌍 সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে”সেবাই ধর্ম, ঐক্যই শক্তি”

