মোহাম্মদ ইকবাল, খবর কেন্দ্র

গণঅধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি নুরুল হক নূরের উপর হামলার একটি ভিডিও তার অফিসিয়াল ফেইসবুক পেজ NURUL HAQUE NUR থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এই প্রতিবেদন লেখার প্রায় ৩০ মিনিট পূর্বে করা সেই লাইভে জানানো হয়, নূরকে রক্তাক্ত অবস্থায় কাকরাইল ইসলামে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাইভ ভিডিওতে বলা হয়, গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের কর্মীরা একযোগে তার উপর হামলা চালায়। অভিযোগ করা হয়, এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও হামলায় সহযোগিতা করেছে।
ফেসবুক লাইভে থাকা ব্যক্তির ভাষ্য অনুযায়ী, আকস্মিক এই হামলায় নুরুল হক নূর মারাত্মকভাবে আহত হন এবং পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার বিস্তারিত তথ্য ও প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। খবর কেন্দ্রের পক্ষ থেকে বলা হচ্ছে, এ বিষয়ে আরও তথ্য পাওয়া মাত্রই দর্শকদের জানানো হবে।
বিস্তারিত পরে আসছে…
