জামিল আহমেদ (লন্ডন থেকে) – শনিবার ১৯ এপ্রিল, ২০২৫

জগন্নাথপুর উপজেলার ইসলামপুর ব্রাহ্মণগাঁওয়ে শামসুল উলামা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত ফিলিস্তিনি নির্যাতনবিরোধী দোয়া মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক অংশগ্রহণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। গতকাল ১৮ই এপ্রিল শুক্রবার বাদ জুম্মা ইসলামপুর জামে মসজিদে আয়োজিত, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ইমাম ও শিক্ষক সমাজ।
সংগঠনের সভাপতি শেখ ছালিক আহমেদের সভাপতিত্বে, সেক্রেটারি দিলওয়ার হোসাইন এর সঞ্চালনায় ,বিশেষ মোনাজাতে ফিলিস্তিনের শিশু, নারী ও বৃদ্ধদের নিরাপত্তার জন্য প্রার্থনা করা হয়,
ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে কোরআনিক ব্যাখ্যা উপস্থাপন করেন স্থানীয় ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আফাজ উদ্দিন,এবং মুন্সি ইনসান আলী জামে মসজিদের খতিব আব্দুল করিম হোসাইনি, এতে শহীদ ফিলিস্তিনিদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
**স্থানীয় প্রতিক্রিয়া:**
এই মাহফিলে যারা উপস্থিত ছিলেন তাদের প্রতিক্রিয়ায় বলেন আমাদের এই ছোট্ট উদ্যোগ বিশ্বব্যাপী নির্যাতিত মুসলিম উম্মাহর সাথে একাত্মতা প্রকাশের ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।”এতে শামসুল উলামা ফাউন্ডেশনের আয়োজকদের কে ধন্যবাদ জানান
শামসুল উলামা ফাউন্ডেশনের নেতৃত্বে যারা রয়েছেন তারা অঙ্গীকার করেছেন, “আমরা প্রতি শুক্রবার জুমার নামাজের পর ফিলিস্তিন বিষয়ক বিশেষ দোয়া চালু রাখবো ।
**সাম্প্রতিক তথ্য:**
জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গত ৬ মাসে ফিলিস্তিনে:
৩২,০০০+ বেসামরিক নাগরিক হতাহত
– ৭০% এর বেশি শিশু ও নারী
– ৮৫% জনগণ বাস্তুচ্যুত

**দোয়ার আহ্বান:**
দৈনন্দিন নামাজের পর দোয়া চালু রাখা ইয়া আল্লাহ! ফিলিস্তিনের মাটিকে জালিমদের কবল থেকে মুক্ত করো। নির্যাতিত মৃত ভাইবোনদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করো। আমিন।”
