আপডেট: ০০:০৯, বুধবার, ০৪ জুন, ২০২৫

যুক্তরাজ্যের সাউথএন্ড-অন-সিতে অবস্থিত ব্রিট বাংলা ক্লাব এর পরিচালকবৃন্দ সম্প্রতি স্থানীয় একটি অভিজাত ব্রেস্তোরাঁয় ক্লাবের সদস্য, বন্ধু এবং কমিউনিটির বিশিষ্টজনদের নিয়ে এক মিলনমেলার আয়োজন করেন। এই অনুষ্ঠানে ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সম্প্রদায়ের উন্নয়নমূলক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ মইনুল হোসেন ও সহ-সভাপতি আবুল বসর।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বদরুল কামালি, ট্রেজারার জামিল আহমেদ,সাবেক সম্পাদক খাইরুল ইসলাম সুজন, আব্দুল কাইয়ুম হক ,রাসেল আহমদ সহ প্রমূখ্য।
আলোচ্য বিষয়: ক্লাবের আগামী দিনের কর্মসূচি, সামাজিক উন্নয়ন এবং কমিউনিটি সেবায় নতুন প্রকল্প।
ব্রিট বাংলা ক্লাবের অবদান:
দীর্ঘদিন ধরে এই সংগঠনটি মানবকল্যাণমূলক কাজ করে আসছে, বিশেষত স্থানীয় কমিউনিটির শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখছে। অভিবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং ব্রিটিশ সমাজে তাদের অবদানকে স্বীকৃত করাই এই ক্লাবের মূল লক্ষ্য।
ভবিষ্যৎ পরিকল্পনা:
ক্লাবের নেতৃত্ব স্থানীয় কর্তৃপক্ষ ও দাতা সংস্থাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করে আরও বেশি সামাজিক প্রকল্প বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেছেন।
এই মিলনমেলা ক্লাবের সদস্যদের মধ্যে আন্তরিকতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে, পাশাপাশি কমিউনিটির সমৃদ্ধির পথে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।

