
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি ও বার্মিংহাম সিটি বিএনপির নেতাকর্মীরা। শোকসন্তপ্ত নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে এক দোয়া মাহফিলের আয়োজন করেন, যেখানে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে দেশবাসীর কাছে ‘মা বেগম খালেদা জিয়া’র জন্য দোয়া করার আহ্বান জানানো হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সহসভাপতি জালাল উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসাইন, সাংবাদিক মোহাম্মদ ইকবাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কবির, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুর রহমান রফু, সদস্য সচিব মজনু মিয়া, বিএনপি নেতা সারওয়ার আহমেদ, মুরশেদ আহমেদ, নাজমুল করিম, কবির আহমেদ, ফজলু মিয়া ও আজাদ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন বিএনপি নেতা মনোয়ার হোসাইন।
দলীয় সূত্রে জানানো হয়েছে, গত ৩০ ডিসেম্বর, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর।
