ওয়াহিদুর রহমান ফরহাদ

স্বাধীনতা–৭১ ইউকের উদ্যোগে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“স্বাধীনতা–৭১” ইউকের সভাপতি কবির হোসাইনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মিছবা আজাদের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বারবার এই নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হলেও তা অতীতের মতোই বারবার গর্জে উঠেছে এবং ভবিষ্যতেও উঠবে।
এ সময় বক্তারা আশা ব্যক্ত করে বলেন, আগামীতে বঙ্গবন্ধুকন্যা জননেত্রীর ডাকে বাংলাদেশকে রক্ষা করতে অতীতের মতো ভবিষ্যতেও নেতাকর্মীরা রাজপথে ঝাঁপিয়ে পড়বেন। তারা আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন বার্মিংহাম যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল আহমদ, স্বাধীনতা–৭১ ইউকের সহ-সভাপতি রুহেল আহমেদ, আব্দুস সামাদ আজাদ, সাদ্দাম হোসেন, রুমেল আহমদ, জুবায়ের তুহিন, ওয়াহিদুর রহমান ফরহাদ, সারওয়ার আহমেদ সাফি, আবু আহমেদ, জিয়া রহমান, শিহাব আহমেদ, ওয়াসিফ আহমেদ, সুহান রহমানসহ সিলেট জেলা ও মহানগরের সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরিশেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করা হয় এবং উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
