{"data":{},"exportType":"image_export","editType":"image_edit","tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}","pictureId":"41DC82FF-18AA-41BD-A8BE-1AE0D24FF60B","source_type":"vicut"}
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় চাকসু ভবনে এ বিতরণ কার্যক্রমের সূচনা হয়। মনোনয়নপত্র নেওয়ার শেষ সময় আগামী মঙ্গলবার বেলা সাড়ে ৩টা। জমা দেওয়া যাবে বুধবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত।
নির্বাচন কমিশন চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। নতুন করে ১ হাজার ৭৬৮ শিক্ষার্থী যুক্ত হওয়ায় বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৪ জন। তবে এ তালিকায় ছাত্র ও ছাত্রীর সংখ্যা কত, তা এখনো জানায়নি কমিশন। নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, আগামীকাল বা পরশুর মধ্যে এই তথ্য জানানো হবে।
গত ২৮ আগস্ট প্রায় তিন দশক পর চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মতো ওএমআর পদ্ধতিতে এই ভোট গ্রহণ করা হবে।
এবারের নির্বাচনে স্নাতক ও স্নাতকোত্তর ছাড়াও এমফিল ও পিএইচডি শিক্ষার্থীরা প্রার্থী হতে পারবেন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সকল প্রার্থীকে মাদক ব্যবহার না করার (ডোপ টেস্ট) সনদ জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র থেকে নির্দিষ্ট ফি দিয়ে এই পরীক্ষা করাতে হবে। এছাড়া, প্রার্থীরা পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র নিতে বা জমা দিতে আসতে পারবেন না।
নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আশরাফুল হক সিদ্দিকী জানান, কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নিতে ৩০০ টাকা এবং হল সংসদের মনোনয়নপত্র নিতে ২০০ টাকা ফি দিতে হবে। মনোনয়নপত্র নেওয়ার সময় অনলাইনে চূড়ান্ত ভোটার তালিকার প্রমাণ ও ভোটার আইডি নম্বর দিতে হবে এবং পরিচয়পত্র দেখিয়ে মনোনয়নপত্র নিতে হবে। জমা দেওয়ার সময় প্রার্থীর পরিচয়পত্র, ছবি ও ডোপ টেস্টের ফলাফল নিয়ে আসতে হবে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য মনোনয়নপত্রে দেওয়া থাকবে।
